২৮ তম বিশ্ব জল দিবসে শুরু হতে চলেছে ‘ক্যাচ দ্য রেইন’ অভিযান - The News Lion

২৮ তম বিশ্ব জল দিবসে শুরু হতে চলেছে ‘ক্যাচ দ্য রেইন’ অভিযান

 


দি নিউজ লায়নঃ    আজ ‘বিশ্ব জল দিবস’। অযথা জল অপচয় বন্ধ করতে এবংং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে বিশ্বজুড়ে প্রতিবছর ২২ মার্চএই দিনটি আন্তর্জাতিক জল দিবস হিসেবে পালন করা হয়। আর এই ২৮ তম বিশ্ব জল দিবসে ‘জল শক্তি অভিযান’ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


আমাদের দৈনন্দিন জনজীবনে জলের প্রয়োজনীয়তা এবং অকারণে জল নষ্ট না করে বরং জল সংরক্ষন করার বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রকল্পের সূচনা করবেন তিনি।  রবিবার রাতে একটি টুইট বার্তায় এই জলশক্তি অভিযান প্রকল্পের উদ্বোধনের কথা জানিয়েছেন তিনি। 


সোমবার দুপুর ১২:৩০ টায় ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করবেন তিনি। এবছর বিশ্ব জল দিবসের থিম হল, “বৃষ্টির জলকে ধরুন, যেখানে পড়ছে, যখন এটা পড়ছে। ” ।  শুধু তাই নয়, রবিবারের টুইট বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, “আগামীকাল বিশ্ব জল দিবসে বেলা সাড়ে বারটায় ‘ক্যাচ দ্য রেইন’ অভিযান শুরু হবে। বৃষ্টি ধরার মূল প্রতিপাদ্য ভিত্তিতে এই অভিযানটি সারা ভারতজুড়ে হবে। এটি আমাদের দেশে জল সংরক্ষণের প্রচেষ্টাকে আরও জোরদার কর তুলবে।


  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.